
☢ সবচেয়ে জনপ্রিয় কোর্স
একটি কোর্সেই অটোমেটিক ও ম্যানুয়াল – দুই ধরনের গাড়ি চালানোর পূর্ণাঙ্গ প্রশিক্ষণ। ব্যক্তিগত ব্যবহার, পেশাগত দক্ষতা কিংবা বিদেশে যাওয়ার প্রস্তুতি – সব ক্ষেত্রেই উপযোগী।
এই কোর্সে প্রথমে অটোমেটিক গাড়ির মাধ্যমে ড্রাইভিংয়ের সকল মৌলিক বিষয় আয়ত্ত করানো হয়। এরপর ধাপে ধাপে ম্যানুয়াল গাড়ির ক্লাচ, গিয়ার নিয়ন্ত্রণ এবং উন্নত ড্রাইভিং কৌশল শেখানো হয়। এর ফলে একজন শিক্ষার্থী দুই ধরনের গাড়ি চালানোর বাস্তব দক্ষতা অর্জন করতে পারেন।
গত ১০ বছরেরও বেশি সময় ধরে আমরা চট্টগ্রামে হাজারো শিক্ষার্থীকে সফলভাবে প্রশিক্ষণ দিয়ে আসছি। প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি ও প্রয়োজন আলাদা-তাই আমাদের প্রশিক্ষণও হয় ধাপে ধাপে এবং শিক্ষার্থী-কেন্দ্রিক।
☢ কোর্সে যা যা রয়েছে
✅ ২০টি ড্রাইভিং ক্লাস
- ১৩টি অটোমেটিক প্র্যাকটিক্যাল ক্লাস
- ৫টি ম্যানুয়াল প্র্যাকটিক্যাল ক্লাস
- ২টি থিওরি ক্লাস
✅ ওরিয়েন্টেশন সেশন
✅ গাড়ির বেসিক মেইনটেন্যান্স পরিচিতি
✅ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সাপোর্ট ক্লাস
☢ প্রশিক্ষণের বিষয়সমূহ
অটোমেটিক ড্রাইভিং
- গাড়ির বেসিক কন্ট্রোল
- স্টিয়ারিং নিয়ন্ত্রণ
- ব্রেকিং, এক্সিলারেশন ও স্পিড কন্ট্রোল
- লেন পজিশনিং ও লেন পরিবর্তন
- শহরের রাস্তায় ড্রাইভিং
- ট্রাফিক জ্যামে গাড়ি পরিচালনা
- রাউন্ডঅ্যাবাউট, ইউ-টার্ন ও থ্রি-পয়েন্ট টার্ন
- ফ্রন্ট ও রিভার্স পার্কিং
- বিভিন্ন পার্কিং টেকনিক
- রিভার্স ড্রাইভিং
- ঢালু (স্লোপ) রাস্তায় গাড়ি চালানো
- বাস্তব রোড ড্রাইভিং
☢ ম্যানুয়াল ড্রাইভিং
- ক্লাচ নিয়ন্ত্রণ
- গিয়ার পরিবর্তনের সঠিক কৌশল
- ক্লাচ-ব্রেক-এক্সিলারেটরের সমন্বয়
- হাফ ক্লাচ ও স্মুথ স্টার্ট
- ম্যানুয়াল গাড়িতে ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ
- ম্যানুয়াল গাড়িতে ট্রাফিক জ্যাম পরিচালনা
- বাস্তব রাস্তায় ম্যানুয়াল ড্রাইভিং অনুশীলন
☢ নিরাপদ ড্রাইভিং
- ট্রাফিক সাইন ও বেসিক ট্রাফিক আইন
- নিরাপদ ও দায়িত্বশীল ড্রাইভিং
- বাস্তব পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার কৌশল
এই কোর্সটি কেন আলাদা?
প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি এক রকম নয়। কেউ দ্রুত শিখে, আবার কারও আরও কিছু অনুশীলনের প্রয়োজন হয়। তাই আমরা শুধু নির্দিষ্ট সংখ্যক ক্লাস শেষ করাকেই লক্ষ্য করি না। প্রতিটি শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়ন করে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত দিকনির্দেশনা ও সাপোর্ট প্রদান করি, যাতে কোর্স শেষে তারা আত্মবিশ্বাসের সঙ্গে অটোমেটিক ও ম্যানুয়াল – উভয় ধরনের গাড়ি চালাতে পারে।
আমাদের বিশেষ সুবিধা
✔️ ১০+ বছরের প্রশিক্ষণ অভিজ্ঞতা
✔️ এক কোর্সেই অটোমেটিক ও ম্যানুয়াল ড্রাইভিং
✔️ ধাপে ধাপে শেখানোর পদ্ধতি
✔️ শিক্ষার্থীর দক্ষতা অনুযায়ী ব্যক্তিগত গাইডলাইন
✔️ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সাপোর্ট ক্লাস
✔️ বাস্তব রোড কন্ডিশনে প্রশিক্ষণ
✔️ অভিজ্ঞ প্রশিক্ষক
✔️ কোর্স শেষে পারফরম্যান্স ফিডব্যাক ও উন্নয়নের পরামর্শ
এই কোর্সটি কার জন্য?
- যারা অটোমেটিক ও ম্যানুয়াল – দুই ধরনের গাড়ি চালানো শিখতে চান
- বিদেশে যাওয়ার আগে ড্রাইভিং দক্ষতা অর্জন করতে চান
- ব্যক্তিগত বা পেশাগত প্রয়োজনে পূর্ণাঙ্গ ড্রাইভিং প্রশিক্ষণ নিতে চান
- যারা একজন দক্ষ ও আত্মবিশ্বাসী ড্রাইভার হতে চান





Reviews
There are no reviews yet.