মোটরসাইকেল ড্রাইভিং কোর্স
আপনি আগে কখনও মোটরসাইকেল চালাননি? অথবা সাইকেল চালাতে পারেন না? কোনো সমস্যা নেই।
Unique Rider এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সম্পূর্ণ নতুন একজন শিক্ষার্থীও ধাপে ধাপে নিরাপদ ও আত্মবিশ্বাসী রাইডার হতে পারেন। অভিজ্ঞ প্রশিক্ষকের One-to-One তত্ত্বাবধানে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শুরু থেকে রাস্তায় বাইক চালানোর দক্ষতা অর্জন করবেন।
কোর্সে যা যা রয়েছে
✅ One-to-One ব্যক্তিগত প্রশিক্ষণ
✅ শিক্ষার্থীর সুবিধামতো ক্লাসের সময় নির্বাচন
✅ বাস্তব রোড কন্ডিশনে প্রশিক্ষণ
✅ কোর্স শেষে পারফরম্যান্স ফিডব্যাক
প্রশিক্ষণের বিষয়সমূহ
- বাইকের বেসিক কন্ট্রোল
- ব্যালেন্স ও নিয়ন্ত্রণ
- ক্লাচ, গিয়ার, ব্রেক ও এক্সিলারেটর নিয়ন্ত্রণ
- নিরাপদে স্টার্ট ও স্টপ
- টার্নিং ও ইউ-টার্ন
- ট্রাফিক জ্যামে বাইক পরিচালনা
- বাস্তব রাস্তায় নিরাপদ রাইডিং
- ট্রাফিক সাইন ও মৌলিক ট্রাফিক আইন
- নিরাপদ ও দায়িত্বশীল রাইডিং
এই কোর্সটি কেন আলাদা?
সাইকেল চালাতে পারলেও সমস্যা নেই, না পারলেও সমস্যা নেই। আমাদের প্রশিক্ষণ একদম শুরু থেকে ধাপে ধাপে পরিচালিত হয়, যাতে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই যে কেউ নিরাপদে মোটরসাইকেল চালানো শিখতে পারেন।
One-to-One প্রশিক্ষণ এবং বাস্তব রোড অনুশীলনের মাধ্যমে আপনাকে এমনভাবে প্রস্তুত করা হয়, যাতে কোর্স শেষে আত্মবিশ্বাসের সঙ্গে মূল সড়কেও মোটরসাইকেল চালাতে পারেন।
আমাদের বিশেষ সুবিধা
✔️ One-to-One ব্যক্তিগত প্রশিক্ষণ
✔️ নিজের সুবিধামতো ক্লাসের সময় নির্বাচন
✔️ কোনো অপ্রয়োজনীয় অপেক্ষা নয়
✔️ কোয়ালিটি কন্ট্রোল টিমের মাধ্যমে পারফরম্যান্স মূল্যায়ন
✔️ বাস্তব রোড কন্ডিশনে প্রশিক্ষণ
✔️ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সাপোর্ট ক্লাস
✔️ অভিজ্ঞ প্রশিক্ষক
এই কোর্সটি কার জন্য?
- যারা আগে কখনও মোটরসাইকেল চালাননি
- যারা সাইকেল চালাতে পারেন না
- যারা নিরাপদ ও আত্মবিশ্বাসীভাবে বাইক চালাতে শিখতে চান
- যারা প্রতিদিনের যাতায়াত বা ব্যক্তিগত প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করতে চান
